ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার কওে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৩ জনকে গ্রেফতার কওে পুলিশ।

এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম চুরখাই এমএসএম ফিলিং ষ্টেশনের সামনে থেকে মাদক মামলার আসামীআন্তজেলা মাদক ব্যবসায়ী মোঃ বাদশা, মোঃ উজ্জল মিয়াকে ২৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে। এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম চরকালিবাড়ী পাওয়ার হাউজের সামনে ম্দাক ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া ৩০ গ্রাম হেরোইন, এসআই কামরুল হাসান জুবলীঘাট বুড়াপীরের মাজার এলাকার ব্রহ্মপুত্র নদের বেড়ীবাধ থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী শিমুল আহমেদ শিমুল, সাহেদ আলী, দিপু মিয়া, সোহাগকে দেশীয় অস্ত্রসহ, এসআই কামরুল হাসান সানিকপাড়া প্রাইমারী স্কুলের সামনে গলি থেকে মাদক মামলার আসামী মোঃ শরিফুল ইসলামকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এসআই শারমিন জাহান শাম্মী চুরখাই এলাকা থেকে মারামারি মামলার আসামী ইউসুফ রানা, এসআই মনিরুজ্জামান কেওয়াটখালী রেলব্রীজের নিচে থেকে অন্যান্য মামলার আসামী মোঃ সুমন মিয়া, এসআই মাসুদ জামালী সুতিয়াখালী এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মাজহারুল ইসলাম স্বাধীন, মোঃ স্বাধীন, এসআই কামরুল হাসান কেওয়াটখালী বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী সাজন, রিয়াজকে গ্রেফতার করে।
এএসআই মিজানুর রহমান শম্ভুগঞ্জ মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ শাহিন মিয়া, এএসআই সোহরাব হোসেন সিরতা নয়াপাড়া থেকে অন্যান্য মামলার আসামী মোঃ ইসমাইল, শফিকুল, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, মোঃ হাবিব, আসাদুল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া এএসআই ছামিউল হক, আয়েছ মিয়া পৃথক অভিযান পরিচালনা কওে পরোয়ানাভুক্ত আরো দুই পলাতক আসামীকে গ্রেফতার করে। তারা হলো মোঃ আসলাম ও মোঃ নবী হোসেন। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।