ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে পুলিশ পরিদর্শক রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার পলাতক আসামী হানিফ মিয়া, এসআই মোঃ আল মামুনের নেতৃত্বে একটি টীম আকুয়া কান্দপাড়া থেকে চুরি মামলার আসামী মোঃ সাব্বির চোরাই পুরাতন ব্যাটারী চালিত অটোবাইকসহ গ্রেফতার করে। এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ এলাকা থেকে ডাকাতি চেষ্টা মামলার আসামী রাহুল, বিষু গোলাপ ওরফে শান্তকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে।

এসআই সাইদুর রহমান, ২নং পুলিশ ফাঁড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে ডাকাতি চেষ্টা মামলার আসামী হেলাল উদ্দিন, এসআই মোঃ রুবেল মিয়া বড়বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আসামী গোবিন্দ বিন,
এসআই মোঃ তানভীর আহমেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামী মাহবুব আলম মামুন, এএসআই ভোলানাথ সাহা, ২নং পুলিশ ফাঁড়ির নেতৃত্বে একটি টীম ডিএন চক্রবর্তী রায় রোড এলাকার নারায়ন চক্রবর্তীর বাসা থেকে অসামাজিক ও জনবিরক্তিকর কার্যকলাপের কারনে আসামী মোঃ কাদির মিয়া, রহমত, সবিতা পাল ও সাথী আক্তার, এএসআই কাজল মিয়ার নেতৃত্বে একটি টীম সানদিয়া এলাকা থেকে পাচ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আলা উদ্দিন, মোঃ ফজলুল হক, মোঃ রবিকুল, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ রায়হান। এসআই কামরুল ইসলাম এবং এএসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে একটি টীম সিটি কর্পোরেশন এলাকা থেকে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী রুবেল, শাওন ও আব্দুল হককে গ্রেফতার করে। এছাড়া এসআই এসএম নুর মোহাম্মদ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, আকুয়া ওয়ারলেস গেইট এলাকার মোঃ আনিছ ও মোঃ রুবেল মিয়া। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।