ময়মনসিংহের তারাকান্দায় ছাত্রকে বলৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, উপজেলর ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাঁই বাজার সংলগ্ন হরিয়াগাঁই ঈদগাঁ দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান শামীম(২৩) ওই মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ইমরান হাসান(১১) (১০)কে ১৭ জুলাই সোমবার দিবাগত রাতে বলৎকার করে।ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে চিকিৎসা নিতে আসলে বিষয়টি প্রকাশ হয়। সাথে সাথে বলৎকারের সংবাদ বাজারে ছড়িয়ে পড়লে জনতা ওই শিক্ষকে আটক করে মঙ্লবার রাতে পুলিশ সোগর্দ করে।
তারাকান্দাথানার অফিসার ইনচার্জ আবুল খায়ের মানবজমিনকে বলেন, ভিকটিমের মা শেফালী আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ধৃত আসামীকে বুধবার বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আভিযুক্ত শিক্ষক ধোবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র।