গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলায় ও ওয়ারেন্ট মূলে মোট ১৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ রুবেল মিয়া, কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন ১৯ নং জে.সি গুহ রোডস্থ ময়মনসিংহ মটরস এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ডাকাতির প্রস্তুতি কালে আসামী মোঃ রনি(২৭), পটল ওরফে সঞ্জু মিয়া(৩০), খোকন চন্দ্র রায়(৩০), বধিউজ্জামান বধির(৪৫), মোঃ শফিক(৪২)ও মোঃ রুহান(২২)দের গ্রেফতার করতঃ তাহাদের হেফাজত হইতে ০৩টি চাকু উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রুটিওয়ালাপাড়া সাকিনস্থ ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড়ে সরকারী পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সোহাগ (৩৭)কে ০৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) দিদার আলম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বেলতলী এলাকা হইতে ধর্র্ষণ মামলার একমাত্র আসামী বাবু (১৯)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর এবং এসআই (নিঃ) আসাদুজ্জামান গন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সন্দিগ্ধ ডাকাত ও চোর শহিদ (৪৮)ও মোঃ মহসিন হোসেন(২৮)দের গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আশরাফুর আলাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত অন্যান্য মামলার আসামী আসাদুল (৩৬)ও মাসুম (৪০)দের গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) হযরত আলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী আশরাফুল ইসলাম বিজয়(১৯)গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই/আসাদুজ্জামান এবং এএসআই/মোঃ আবুল কালাম থানা এলাকায় অভিযান করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ রোমান মিয়া (৩০), আরফান কোরাইশী (২২)কে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।