ত্রিশাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোফাজ্জল হোসেন সাহেবের ছেলে ও তার সহপাঠীদের নির্মম নির্যাতনের স্বীকার এক অসহায় পরিবারের ছেলে শামীম।
ঘটনাটি ঘটেছে গত ৪ই আগষ্ট বৃহস্পতিবার বিকালে ত্রিশাল কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই অবস্থিত জামিয়াতুস সাহাবা মাদ্রাসায়।
ত্রিশাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোফাজ্জল হোসেন সাহেবের ছেলে ও তার সহপাঠীরা ছেলেটিকে ডেকে নিয়ে মাদ্রাসার তৃতীয় তলায় রুমের ভিতর দরজা বন্ধ করে টানা তিন থেকে চার ঘন্টা বেধড়কভাবে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।