শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা নবাগত পুলিশ সুপার এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৩ খ্রিঃ মাসের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
নবাগত পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
সভায় জুলাই/২০২৩ খ্রি. মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন৷
সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ রিয়াদ মাহমুদ, অফিসার ইনচার্জ, নকলা, শেরপুর; শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন মোঃ সাইফুল মালেক, এসআই (নিরস্ত্র), শ্রীবরদী থানা, এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন জনাব মোঃ জহুরুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) নকলা থানা, শেরপুর।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হন মোঃ জাহিদুল ইসলাম, এসআই (নিরস্ত্র), শেরপুর সদর থানা, শেরপুর; শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন পুলক চন্দ্র রায়, এসআই (নিরস্ত্র), নকলা থানা, শেরপুর এবং শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/মোঃ রুবেল মিয়া, সদর ট্রাফিক, শেরপুর।
সভায় চৌকস কার্য সম্পাদনের জন্য বিশেষ পুরস্কারের ভূষিত হন বছির আহমেদ বাদল, অফিসার ইনচার্জ, শেরপুর সদর থানা, মোহাম্মদ মুশফিকুর রহমান, অফিসার ইনচার্জ, ডিবি, শেরপুর ও আল্লামা ইকবাল কবির সম্রাট, এসআই (নিরস্ত্র) শেরপুর সদর থানা, শেরপুর।
উক্ত সভায় মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর, মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব তাহমিনা আক্তার, রায়হানা ইয়াসমিন, সহকারী পুলিশ (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শেরপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।