সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে একটি ঘোষণায় যেসব পরিচ্ছন্নতাকর্মীগণ বাসা বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে তাদের কেউ বর্জ্য সংগ্রহ না করলে একটি নাম্বারে অভিযোগ করতে বলা হয়।
আজ আউটার স্টেডিয়াম এলাকার একজন সম্মানিত নাগরিক তার বাসা থেকে বর্জ্য সংগ্রহকারী পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে ৩-৪ দিন পর পর আবর্জনা নেওয়ার অভিযোগ করেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় আজ বর্জ্য সংগ্রহকারী এবং বর্জ্য সংগ্রহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ক্লিন সিটির একজন কর্মচারীকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
আপনার বাসার বর্জ্য সংগ্রহকারী বর্জ্য নিতে না এলে (শুক্রবার ব্যতীত) ০১৩০৮৮৬৬৩২৭ নাম্বারে অভিযোগ করুন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সেবা উন্নতকরণে সহযোগিতা করুন।