লাল সবুজের মহানায়ক বঙ্গবন্ধু ও শোকার্ত আগস্ট উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ ময়মনসিংহের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে এই আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব সাজ্জাদুল হাসান।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট মোঃ জালাল উদ্দিন খান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাঃ আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এছাড়া বক্তব্য রাখেন, এডভোকেট ফজলুল হক, বদর উদ্দিন আহমেদ, এমদাদুল হক মিল্লাত, আব্দুর রহমান আল হোসাইন তাজ, আব্দুল বারী, এবিএম নুরুজ্জামান খোকন প্রমুখ।পরে ১৫ আগষ্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ জাতির মঙ্গল ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।