জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০২।
এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান ও এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরঝাউগড়া সাকিনস্থ খোরশেদ আলী ওরফে কালু, পিতা-মৃতঃ জাকব আলী এর ভাড়াকৃত চায়ের দোকানের পশ্চিম পাশে নেত্রকোণা থেকে ময়মনসিংহ গামী পাকা রাস্তার পাশ হইতে ১৫ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ ২১.৫৫ ঘটিকায় ১০০ পিস ইযাবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কাউছার মাহমুদ শুভ (২২) ও জাফিদুল ইসলাম @ জাবেদ (২২)দ্বয়কে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।