অদ্য১৭ আগষ্ট ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম খালিদ,এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ডিআইজি(অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম পুলিশ সুপার, ময়মনসিংহসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ।