গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১১ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মাসকান্দা সরকারী বাস টার্মিনাল এর ধৃত ০১নং আসামী শফিক(৪০)এর চায়ের দোকানের ভিতর হতে ০৩জন মাদক ব্যবসায়ী মোঃ শফিক (৪০), ইব্রাহিম খলিল শাওন(২৫) ও নাদিম(৩৬)দের গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে সর্বমোট (০২+০২)= ০৪(চার)গ্রাম কথিত হেরোইন, যাহার মোট মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার)টাকা উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম রেলির মোড় এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী ইমন (২২) ও অমৃত সরকার (২৪), পিতা-বিপুল সরকার, সাং-বড় কালিবাড়ী, পাটগুদাম, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) আলী আকবর, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল পাটগুদাম এলাকা হইতে প্রতারনা মামলার আসামী আমিনুল ইসলাম(২৭)কে গ্রেফতার করা হয়।

এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া থানা এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ মোস্তাকিম ওরফে সোহাগ ওরফে মাশাল(৩২)কে গ্রেফতার করা হয়।
ইছাড়াও এসআই(নিঃ)নিরুপম নাগ, এএসআই(নিঃ)সুজন চন্দ্র সাহা, বিল্লাল হোসেন, নূরে আলম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১সিআর সাজা, ০২টি সিআর ও ০১টি জিআর সহ সর্ব মোট ০৪টি বডি তামিল করেন।
শহীদ (৪৬) ও মোছাঃ সেলিনা খাতুন, তরিকুল ইসলাম টিটু (৪২)।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।