জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৫০ টি ভারতীয় কম্বল ও ০১টি মাইক্রোবাসসহ একজনকে গ্রেফতার করেছে।
এস আই (নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চরকালী বাড়ী সাকিনস্থ ময়মনসিংহ হতে নেত্রকোনাগামী মহাসড়কের দক্ষিণ পাশে মাদ্রাসা ইশা আ’তুল কুরআন মোমেনশাহী এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২৪ আগষ্ট ৬.০০ ঘটিকায় ৫০ টি ভারতীয় কম্বল ও ০১টি মাইক্রোবাসহ চোরাকারবারী মোঃমামুন (৩২)কে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ৫০ টি ভারতীয় কম্বল ও ০১ টি মাইক্রোবাস উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।