গত ২৮ আগষ্ট ২৪ ঘণ্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা যায়, এসআই(নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন উজান ঘাগড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ খাইরুল ইসলাম (২১) এর বসত বাড়ীর উঠান আসামী মোঃ খাইরুল ইসলাম (২১) ও সিজান (২৪), দ্বয়কে ০২ (দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে একটি টীম অভিযানপ রিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পনঘাগড়া চুরখাই বাজার এলাকা হইতে বিশেষ ক্ষমতাআ ইনের অভিযুক্ত আসামী শামীমুর রশিদ (৩৮)কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন নাটকঘর বাইলেন সাকিনস্থ আসামী মোঃ ফারুক মিয়া (৩৭) এর বসত ঘরের সামনে ছোট ফাঁকা জায়গা হইতে মাদক মামলার আসামী মোঃ ফারুক মিয়া (৩৭)কে ০২ (দুই) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সোহরাব হোসেন, এসআই (নিঃ) আঃ মোতালের কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃতে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার সিটিকর্পোরেশন এলাকা হইতে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী মোঃ সেলিম মিয়া (৪০), মোঃ রাজ্জাক (৩৫) ও মোঃ শাহীন (২৫)দের গ্রেফতার করেন। প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।