গত ৬ সেপ্টেম্বর, ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৮ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) শামছুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চর খরিচা বাজার এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইনের মামলার অভিযুক্ত আসামী মোঃ শাহাদৎ হোসেন ওরফে সাজু মেম্বার(৫৬)কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম বাসস্ট্যান্ড হইতে ডাকাতির প্রস্তুতি কালে আসামী মেহেদী হাসান (২০), মাসুদ পারভেজ (২৭) ও মোঃ আপন(২০)দের তিনটি ধারালো চাকু সহ ধৃত করেন।
এসআই(নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী, এসআই (নিঃ) সুমন দেবনাথ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহদ্বয় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ সোহেল মিয়া (২৯) ও আনার(৩০)দের গ্রেফতার করেন।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহদ্বয় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী মাহবুবুল হাসান অনিক(২২)।
ইহাছাড়াও এসআই/আশরাফুল আলম, হারুন অর রশিদ, কামরুর হাসান, এএসআই/রফিকুল ইসলাম, মাসুম রানা, রেজাউল, হানিফ, সোহরাব, নুরুজ্জামান, ০২টি সিআর সাজা, ০৬টি জিআর এবং ০৩টি জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত নিম্নোক্ত আসামীদের গ্রেফতার করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় মোঃ জাকির হোসেন, ও মোঃ আবু জার আল গিফার।
সিআর ও জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ মাসুদ রানা (৩৭), মোঃ খাইরুল ইসলাম (৪৫), মোঃ সোহাগ মিয়া (৪২)।
গ্রেফতারী পরোয়ানায় মোঃ জাকির হোসেন তালুকদার (৪০), আনোয়ারা বেগম , শিপন মিয়া, মোঃ আল আমীন (২৫), মোঃ মহিবুল্লাহ হিরা (৩৮), মোঃ আলম (৪৩), ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।