ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া সরদার বাড়ী সাকিনস্থ মোঃ খায়রুল বাশার (৩৫) পিতা-মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এর বসত বাড়ী সংলগ্ন পূর্ব উত্তর কোনে রাস্তা হইতে ১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২২.০০ ঘটিকায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী প্রান্ত হাসান (২১), মোঃ রাইতুল হোসেন জিহাদ (২২), উদয় @ হৃদয় রায় (২১), ও মেহেদী হাসান সানি (২৭)দেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।