ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ১৩ সেপ্টেম্বর গত ২৪ ঘন্টায় গ্রেফতার ০৪ জন।

পুলিশ জানায়, এসআই(নিঃ) শামছুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে কোতোয়ালী থানার এক টিচৌকশ টীম অভিযান পরিচালনা করিয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার ঘটনায় তদন্তে সন্দিগ্ধ এবং ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোতাহের হোসেন খান (মুন্না)(৩০)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃআব্দুল মোতালেব কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে কোতোয়ালী থানার একটি চৌকশ টীম অভিযান পরিচালনা করিয়া নিয়মিত আত্মহত্যার প্ররোচনা মামলার একমাত্র আসামী মোঃ বরকত উল্লাহ(২৫)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে কোতোয়ালী থানার একটি চৌকশ টীম অভিযান পরিচালনা করিয়া বাকৃবি শেষ মোড় হইতে জন সাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী সাব্বির হোসেন শান্ত(২৬) ও সুমন মিয়া (২৩)দ্বয়কে গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।