নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দূর্গাপুর উপজেলা জাতীয় পার্টি কমিটির আহবায়ক ফেরদৌস আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মান্নান খান আরজু।
আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খান শান্ত, নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সহ-সম্পাদক ফারুক ইয়ার খান কাজল, যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক হাবিবুল মোস্তফা সবুজ, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া'সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে দূর্গাপুর উপজেলা কমিটি জাতীয় পার্টির ফেরদৌস আলম খান সভাপতি ও সাইদুল হক স্বপনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।