ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই(নিঃ) নিরুপম নাগ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন কাচারী ঘাট বুড়া পীরের মাজারের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম মড়ল(৪৪)কে ১০ (দশ) গ্রাম হেরোইন, মূল্য অনুমান একলক্ষ্ টাকা সহ ধৃত করা হয়।

এসআই(নিঃ) শামছুজ্জামান এবং এসআই (নিঃ) আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকাসহ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিশেষ ক্ষমতা আইন মামলার ঘটনার সহিত জড়িত সন্দিগ্ধ আসামী মোঃ হামিমুর রহমান ওরফে হানিম সরকার(৩০), মোঃ আশিকুল হক ওরফে আশিক(৩২) ও মোঃ আঃ বাছেদ (৫৫)দেরকে ধৃত করা হয়।

এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজিব কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ২৩ নং জে. সি. রোডস্থ আর.কে এন্টারপ্রাইজের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে দস্যূতার প্রস্তুতি গ্রহণকালে আসামী সাজ্জাদ হোসেন রিফাত(২২) ও ইয়াছিন মিয়া(২০)দ্বয়কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এএসআই(নিঃ) আব্দুস সাত্তার, এবং আবুল হাসান ০২টি সিআর বডি তামিল করেন। সিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন। তারা হলেন, মোছাঃ রাজিয়া খাতুন ও রুমি।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।