ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গত ২৩ সেপ্টেম্বর বিভিন্ন এলাকা থেকে ১৯ জন গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) সাইফুল ইসলাম মন্ডল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়স্থ পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী সাজন (৩৩) ও এমদাদুল (২৮)দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ০২টি চাকু উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) আনোয়ার হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইন মামলায় মোঃ মাজহারুল করিম (৪৬)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) উত্তম কুমার দাস, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ শহরের আকুয়া বাইপাস মোড় এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী একেএম কামরুজ্জামান (৬৪)কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল বলাশপুর আবাসন এলাকা হইতে চুরি মামলার আসামী জামিল (২৪), ও সৈয়দ জহিরুল ইসলাম (৩৫)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাইফুল ইসলাম মন্ডল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া মাদ্রাসা কোয়াটার সাকিনস্থ জনৈক বাবুল এর খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মাসুদ (৩০)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম মোড় সরকারী সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মেহেদী হাসান বাবু (৩২), কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মডেল থানাধীন চর কালিবাড়ী এলাকা হইতে চুরি মামলার আসামী মোঃ খায়রুল ইসলাম (৩০)কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া হাবুন বেপারীর মোড় সাকিনস্থ জনৈক আঃ করিম এর বসত বাড়ীর পাকা বিল্ডিং এর পশ্চিম দুয়ারী ঘরের ভিতর হইতে অন্যান্য মামলার আসামী হেলাল (৪৮) বাবু (৩০) প্রান্ত (২৬), কামাল (৩২), শাহ আলম (২৫) ও আক্তার (২৮), দের গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস এলাকা হইতে অন্যান্য মামলার আসামী হাফিজুল ইসলাম (৪৫) ও ওয়াজেদুল হাসান (২২)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) সোহরাব হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ নজরুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) আল আমিন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ থানা এলাকা হতে ০১টি জিআর বডি তামিল করেন। তার নাম বাবু (৩০)।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।