ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার ১২।
পুলিশ জানায়, এসআই(নিঃ) দেবাশীষ সাহা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন দিঘারকান্দা বাইপাস এলাকা হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী মোঃ কাইয়ুম খান (২৮), রিয়াদ (২৪) ও রমজান আলী (৫০)দেরকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) শামসুজ্জামান, ০২নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম র্যালীর মোড় এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ শাহজাহান (৪০) ও মোঃ হাবিবুর রহমান হবী (৪৮)দ্বয়কে গ্রেফতার করার হয়।
এসআই(নিঃ) উত্তম কুমার দাস, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী গোলাম কিবরিয়া ওরফে যুবরাজ (৫০)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আজগর আলী, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া মাদ্রাসা কোয়ার্টার সাকিনস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক এর আঞ্চলিক শাখা অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী রবিউল ইসলাম রবি (৩৮)কে গ্রেফতার করেন্ এবং আসামীর নিকট হতে সাদা পলিথিনের পুটলার ভিতর রক্ষিত ০৫ (পাঁচ) গ্রাম কথিত হেরোইন, মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, ০১নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম র্যালীর মোড় এলাকা হতে চুরি মামলায় (JKJJF) মোঃ আল আমিন(২৭)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অত্র থানাধীন বলাশপুর আবাসন এলাকা হইতে স্থানীয় লোকজন চোর সন্দেহে আটক করিযা মারধর করিতে থাকাবস্থায় নিজ হেফাজতে নিয়া রাহাত (২২)কে চুরি মামলায় গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) আনোয়ার হোসেন ০১টি সিআর সাজা এবং এএসআই(নিঃ) ছামিউল হক০১টি সিআর সাজা এবং এএসআই(নিঃ)সোহেল রানা ০১টি জিআর মোট ০২টি সিআর সাজা এবং ০১টি জিআর বডি থানা এলাকা হতে তামিল করা হয়। তারা হলেন, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আক্কাস আলী ও মোখলেছুর রহমান অভি ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।