গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ১৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছেন।
পুলিশ জানায়, এসআই(নিঃ)তানভীর আহম্মেদ ছিদ্দীকী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন কালী বাড়ী রোডস্থ মরাখলা (বলাশপুর বাজার) আনোয়ারা স্মৃতি নার্সারীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ আব্দুল মোতালেব (৩৪) ও মোঃআবুসাইদ(৩৮)দ্বয়কে গ্র্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১৭ (সতের) বোতল ভারতীয় মদ, যাহার সর্বমোট ওজন ১২৭৫০ml, সর্বমোট মূল্য ৪৬,০০০/-(ছয়চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) আলী আকবর কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্রথানাধীন আকুয়া বাইপাস এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী শাহিন ইসলাম ওরফে সোহেল (৪৯), মোঃ ইউসুফ আলী (৪২) ও উজ্জলমাহমুদ (৩২)দেরকে গ্রেফতার করার হয়।
এসআই(নিঃ) মনিতোষমজুমদার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযানপরিচালনাকরিয়াকোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকা হতেবিশেষক্ষমতাআইনেরমামলারআসামী রবিকুল ইসলাম (৩৫) ও মোঃ আবু জাফর সুমন (৩৬)দ্বয়’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামান কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিত পাড়া এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ জাহিদুর রহমান ইমন(৩৬)কে গ্রেফতারকরাহয়।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ,কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা এলাকা হতে চুরি মামলার আসামী রবিন (৩৪)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) হুমায়ুন কবির কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চর লক্ষীপুর এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ রুহুল আমিন (৩৫), মোঃ লিটন মিয়া (৩৫), জিয়া (৩৬), মোস্তফা (৪২) ও আকাশ (২৩)দেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মিজানুর রহমান কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চর গোবিন্দপুর এলাকা হতে অন্যান্য মামলার আসামী হাবিবুর রহমান (৩৪) ও মোঃ হাফিজুর রহমান (২৯)কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) দেবাশী সাহা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি জি আর বডি থানা এলাকা হতে তামিল করা হয়।তিনি হলেন, মোঃকামালউদ্দিন (২৬)।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।