প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৩, ৭:০৪ পি.এম
বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট ২০২৩
সোমবার (০২ অক্টোবর) বিকাল ৩.৩০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম, জামালপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ এর আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর আয়োজন করা হয়।
জিল্লুর রহমান সাধারণ সম্পাদক, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর ও সহ-সভাপতি, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা মহোদয়।
টুর্নামেন্টে জামালপুর জেলা ক্রিড়া সংস্থা ও শেরপুর জেলা ক্রিড়া সংস্থার অধীনে নারী ও পুরুষ এর ৪ টিম টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান ছানা, জেলা সমন্বয়কারী, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ; বিজন কুমার চন্দ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা; রাশেদুল হাসান শেলী, মহাসচিব, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ; মোঃ ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভা ও সহ-সভাপতি, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা সহ ক্রিড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও জামালপুরের ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.