গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭জন আসামীদেরকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, এসআই(নিঃ) ফারুক আহমেদ, ০১নং পুলিশ ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গিনারপাড় এলাকা হইতে পূর্বের চুরি মামলায় আসামী মোঃ শরীফ মিয়া (২০)কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মনিরুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসারের সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড়স্থ সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী শিপন মিয়া (২৪) ও মোঃ মামুন মিয়া(২৩)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আজগরআলী, ০৩নং পুলিশ ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন নওমহল গরুর খোয়ার মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী মোঃ রাব্বি (৩০) ও শ্রী-সুব্রত চন্দ্র মদক (৩২)দ্বয়কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) রফিকুল ইসলাম, ০২নং পুলিশ ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ থানা এলাকা হতে একটি সিআর সাজা এবং এএসআই(নিঃ) মাহমুদুল ইসলাম, ০৩নং পুলিশফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ ০১টি জিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। তারা হলেন, মোঃআলম ও মোঃ আতাহার হোসেন
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।