প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৩, ১১:৫১ পি.এম
কমার্স কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে কোতোয়ালির ওসি
ময়মনসিংহ কমার্স কলেজে নতুন ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন এবং বরণ অনুষ্ঠানে মাদকমুক্ত থাকাসহ সোশ্যাল মিডিয়ায় আসক্তি হতে বিরত থাকার জন্য, বাল্য বিয়ে, কিশোর গ্যাং এবং ইভটিজিং থেকে বিরত থেকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য তাগিদ দেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। রবিবার কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানে ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, উচ্চ শিক্ষা গ্রহণ করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পিতামাতা অক্লান্ত পরিশ্রম করে আসছে। পিতামাতার লক্ষ উদ্দেশ্য এবং আশা পুরনে শিক্ষা প্রতিষ্ঠান এবং বাইরে বন্ধু নির্বাচনে বুঝে শুনে বন্ধু নির্বাচন করতে হবে।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.