ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি অভিযান চালিয়ে ফুলবাড়ীয়া থানাধীন সন্তোষপুর হানির বাজার সাকিনস্থ জনৈক মোঃ আবু তাহেরের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১ কেজি গাজাসহ আশিক নামের একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) সুবীর সরকার ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন সন্তোষপুর হানির বাজার সাকিনস্থ জনৈক মোঃ আবু তাহেরের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাত ০১.০০ ঘটিকার সময় ১ কেজি গাজাসহ উত্তর সন্তোষপুর সীমান্ত বাজার হতে মাদক ব্যবসায়ী মোঃ আশিক (২২)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।