ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংম্থা ডিবি’র অভিযানে ১ কেজি গাজা ও ৫০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছ্
পেুলিশ জানায়, এসআই(নিঃ) শ্রী রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দৌলত মুন্সি রোডে মোছাঃ রুনু বেগম (৫৫), স্বামী-মোঃ মামুন মিয়া @ ঢাকাইয়া মামুন এর অটো রিক্সার গেরেজ হোল্ডিং নং-৭৯/এন ভিতর হইতে ১৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শিল্পী বেগম (৪২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
অপর অভিযানে, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী সাকিনস্থ ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ এর অফিস সংলগ্ন মোঃ সোহরাব হোসেন (৪২) এর ভ্যারাইটিজ দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে ১৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রবিন (২৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।