ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা ও স্বাচিপ এর সাবেক মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ রোববার বিকেলে ময়মনসিংহের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় তার সাথে ছিল জেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারাসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
তিনি শহর ও চরাঞ্চলের অনেক গুলো পূজা মন্ডপ পরিদর্শন করার সময় পূজারী ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।