গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মনিরুজ্জামান কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন চর পুলিয়ামারী সাকিনস্থ সায়েক সিরাজ রাস্তার মাথা ময়মনসিংহ হইতে কিশোরগঞ্জ গামী মহাসড়কের পাশে হইতে চুরি মামলার আসামী মোঃ জুলহাস উদ্দিন @ রাসু মিয়া (২৭)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আঃ মোতালেব, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া মেডিকেল কলেজের লাশ কাটা গেইটের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ সাব্বির (২৫) ও মোঃ ফরিদ মিয়া (২৫)দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ০২টি চাকু উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আরিফুল ইসলা্ম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চর হাসাদিয়া এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ শামসুল হক (৫০), মোঃ আব্দুল্লাহ (৩৫), মোঃ ইব্রাহিম মিয়া (৪৫), মোঃ রবিউল ইসলাম @ রফিকুল (৪৫), মোঃ মোক্তার হোসেন (২০)ও মোঃ মোসলেম উদ্দিন (৩৫)দের গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।