গত ৬ নভেম্বর ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ইন্সপেক্টর(নিঃ) ওয়াজেদ আলী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গীনারপাড় মোড় এলাকা হইতে বিস্ফোরক মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ হেলাল আহম্মেদ (৫২), মাহমুদুল মোকাদ্দেস (২৮) ও মোঃ আতাহারুল ইসলাম (৫৯)দের’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন কাউনিয়া সাকিনস্থ সফিকুল ইসলাম (৩৩), পিতামৃত-হযরত আলী এর বাড়ীর উঠান হইতে মাদক মামলার আসামী মোঃ নুরুল্লাহ (৪০), কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-১৪ এর একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ১৬ নং ওয়ার্ডের গাঙ্গিনার পাড় শিব বাড়ীস্থ ১২০ নং গাঙ্গিনার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ মনিরুল কাইয়ুম হৃদয় (৩২)কে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ৯৬ পিস ইনজেকশন উদ্ধার করেন।
এসআই(নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা রেলক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী শিপন (২১)কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এএসআই(নিঃ) হযরত আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া শেফালী বেগমকে জিআর বডি তামিল করেন।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।