ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজার সামনের রাস্তায় আসামীদের বহনকারী হাইচ গাড়ীকে ট্রাক দিয়ে চাপা দেওয়াকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর রাত ০৭.২০ ঘটিকায় ভিকটিম আঃ রাজ্জাক রাকিব (২৫) কে ট্রাকের ড্রাইভারের আসন হইতে আসামীরা টেনেহেছড়ে নামিয়ে এলোপাথারী ছুরিকাঘাত করিয়া হত্যা করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ হাসি বেগম (৪৫), স্বামী-মৃত উসমান গনি, সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে এজাহার নামীয় আসামীরাসহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে (কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৮, তারিখ-১২/১১/২০২৩ইং,ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড) রুজু হয়। পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে মামলাটি ছায়া তদন্তকালে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি চৌকশ টিম ধারাবাহিকভাবে ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল হোতাসহ ০৬ জন আসামীকে গত ১৬ নভেম্বর দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২), মোঃ মাসুদ পারভেজ (৩৩), মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩), মোঃ মানিক মিয়া (৩২), মোঃ মমিন (৩৩), মোঃ শান্ত (২০)দেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২) এর বিরুদ্ধে ১৪ টি মামলা, মোঃ মাসুদ পারভেজ (৩৩) এর বিরুদ্ধে ০৬ টি মামলা, মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩) এর বিরুদ্ধে ০২ টি মামলা, মোঃ মানিক মিয়া (৩২) এর বিরুদ্ধে ০৫ টি মামলা, মোঃ মমিন (৩৩) এর বিরুদ্ধে ০৩ টি মামলা এবং মোঃ শান্ত (২০) এর বিরুদ্ধে ০৩ টি মামলা রহিয়াছে।