গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সাইফুল ইসলাম মন্ডল, ০৩নং পুলিশ ফাড়িঁ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে একটি টীম কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে ধর্ষণ মামলার আসামী তন্ময় হোসেন আপন (২৬)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আরিফুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে একটি টীম কোতোয়ালী থানাধীন খাগডহর ঘুন্টি মদিনানগর ৩০নং সিটি ওয়ার্ড জনৈক শিপন (৪০), পিতামৃতঃ বখতিয়ার হোসেন এর নিজ বাড়ীর ঘরের ভিতর হতে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে ০৬ জন জুয়াড়ী আটক করেন এবং তাহাদের নিকট হতে সর্বমোট নগদ ৪৬০/-টাকা, যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০২টি, ৫০/- টাকার নোট ০৩টি, ২০/-টাকার নোট ০৩টি এবং ১০/-টাকার নোট ০৫টি, জুয়া খেলায় ব্যবহৃত ৪৯টি তাস, ০১টি চটের বস্তা উদ্ধার করা হয়।
জুয়াড়ীদের নাম ঠিকানা নিম্নরূপ সাইফুল (৩০), মোখলেছ (৬৫), মোঃ কাবিল (৩২), মমিনুল (২৪), মোঃ রনি (৩৫), দেলোয়ার (৫৫)।
এসআই (নিঃ) আলী আকবর কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ থানা এলাকা হতে ০১টি জিআর এবং এএসআই (নিঃ) সাইফুল ইসলাম-১, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ থানা এলাকা হতে ০১টি সিআর সাজা সর্বমোট ০২টি গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন মহর হোসেন দিহান (২৬) ও সি আর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন ,মোঃ ওয়াহিদ শাহ (৪২)। তাদেরকে কোর্টে সোপর্দ করেছে বলে জানা গেছে।