ময়মনসিংহের ফুলপুরে হত্যা মামলার আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গত শুক্রবার (১৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি উপজেলার মারাদেওরা গ্রামের সাদেকুর রহমানের ছেলে সাদ্দাম ফকির ও শাহিন ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই নিয়মিত মামলার আসামি একই উপজেলার দেওখালি কইন্যাপাড়া গ্রামের আহম্মদ আলী (৪০) ও ভাইটকান্দি মধ্যপাড়া গ্রামের শাহা আলী (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।