
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে মামলার কার্যক্রম নিষ্পত্তি করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে জেলা স্কুল মোড় এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী মোঃ শফিকুল ইসলাম শিপু, মোঃ আতাহার আলীকে গ্রেফতার করে।
এসআই আলী আকবরের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী রোহান, রিয়াজ, নজরুল ইসলাম, মোঃ আলম, মোঃ সবুজ, আঃ রাজ্জাক (কালা মিয়া), মোঃ রাজন, মোঃ আল আমিনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে।
এছাড়া এসআই সাইদুর রহমান, টিটু সরকার এএসআই হুমায়ুন কবির পৃথকভাবে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ গোলাম মোস্তফ, পারভীন আক্তার ও মোঃ আবু তাহের। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।