1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে যুবলীগ কর্মী আবির হত্যার প্রতিবাদে মানবন্ধন - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহে যুবলীগ কর্মী আবির হত্যার প্রতিবাদে মানবন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে
 ময়মনসিংহের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সোমবার আনুমানিক দুপুর ১২ টায় কৃষ্টপুরের যুবলীগ কর্মী আবির হত্যার প্রতিবাদে এক মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবন্ধনে হত্যা বিচার চেয়ে বক্তব্য রাখেন নিহত আবিরের পিতা মোঃ আবুল হোসেন, আবুল হোসেনের স্ত্রী পান্না বেগম, রমজান আলী, রিতু আক্তার, লিপি আক্তার, নজরুল ইসলাম, নাঈম ও নিহত আবিরের স্ত্রী অনিকাসহ এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
মানবন্ধনে তারা বলেন, গত ২১-০৭-২০২২ ইং তারিখে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন কৃষ্টপুর থেকে অজ্ঞাত কিছু দুষ্কৃতিকারী দুপুর আনুমানিক বারোটার দিকে যুবলীগ কর্মী মোঃ আবিরকে ত্রিশালে নিয়ে যায়। এসময় আনুমানিক বিকাল সাড়ে চারটায় ত্রিশাল উপজেলাধীন ত্রিশাল বাসস্ট্যান্ডে জাহাঙ্গীরের চা-পুরির দোকানে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে তাকে নির্মমভাবে হত্যা করে। প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। অবিলম্বে আবির হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
উল্লেখ্য, আবির হত্যা আবিরের পিতা আবুল কালাম বাদী হয়ে ত্রিশাল থানায় ২২/৭/২২ ইং তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২০, মামলার ধারা ৩০২/৩৪ ধারার পেনাল কোডে মামলাটি রজু করা হয়েছে।
মামলা দায়ের করার পর অজ্ঞাত আসামীরা নিহত আবিরের পরিবারদের মুঠোফোনে হুমকি দিয়ে যাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়তই হুমকি প্রদান করছে । আবিরের পরিবার নিরাপত্তার অভাবে নিরাপত্তাহীন আবিরের পিতা জানান এবং প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করেন।
অপর দিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত আবির হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজনকে ত্রিশাল থানা পুলিশ গ্রেফতার করেছে বলে পরিবার সূত্রে জানা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD