বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও বিভিন্ন উপজেলা পরিষদে সহকারী রিটানিং অফিসারের নিকট প্রর্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ময়মনসিংহের জেলা সিনিয়র নির্বাচন অফিসার সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এরমধ্যে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য মোসলেম উদ্দিন ও তার মেয়ে সেলিমা বেগম সালমা আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ও তার স্ত্রী কানিজ ফাতেমা আওয়ামী লীগের বিদ্রোহী হয়েছেন।

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এক নারী প্রার্থীর বিরুদ্ধে অপর এক নারীসহ সর্বাধিক আটজন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়াও ময়মনসিংহ-৩ গৌরিপুর আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন তুহিন, ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিএনপির সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন-

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) দলীয় প্রার্থী ৬জন ও স্বতন্ত্র দুইজন।

ময়মনসিংহ-২ (ফুলপুর) দলীয় ৯জন ও স্বতন্ত্র দুইজন।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) দলীয় ৭জন ও স্বতন্ত্র ৮জন।

ময়মনসিংহ-৪ (সদর) দলীয় ১০জন ও স্বতন্ত্র দুইজন।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) দলীয় ৭জন ও স্বতন্ত্র ৩জন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) দলীয় ৫জন ও স্বতন্ত্র ৫জন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) দলীয় ৬জন ও স্বতন্ত্র ৫জন।

ময়মনসিংহ-৮ (ঈশ^রগঞ্জ) দলীয় ৩জন ও স্বতন্ত্র ৫জন।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) দলীয় ৫জন ও স্বতন্ত্র একজন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) দলীয় ৪জন ও স্বতন্ত্র ২জন।

ময়মনসিংহ-১১ (ভালুকা) দলীয় ৭জন ও স্বতন্ত্র ৩জন প্রার্থী হয়েছেন।

প্রাথমিক ভাবে জানা যায়, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জুয়েল আরেং (আ. লীগ), মোখলেছুর রহমান বাচ্চু (যুক্তফ্রন্ট), অধ্যাপক মার্শাল চিরান (তৃণমূল বিএনপি), কাজল চন্দ্র মহন্ত (জাতীয় পার্টি), মাহমুদুল হক সায়েম (আ’ লীগ বিদ্রোহী-স্বতন্ত্র), ফারুক আহমেদ খান (আ’ লীগ বিদ্রোহী-স্বতন্ত্র)।

ময়মনসিংহ -২ (ফুলপুর- তারাকান্দা) আসনে শরীফ আহমেদ (আ. লীগ), এনায়েত হোসেন মন্ডল (জাতীয় পার্টি), সঞ্জিত সাহা (জাকের পার্টি), কামরুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ), আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), শেখ আলাহ উদ্দিন (জেপি), তৈয়ব আলী ( ইসলামী ঐক্যজোট)।

ময়মনসিংহ - ৩ (গৌরীপুর ) আসনে নিলুফার আনজুম পপি (আ. লীগ), নাজিম উদ্দিন আহম্মেদ (বিদ্রোহী- স্বতন্ত্র), সোমনাথ সাহা (বিদ্রোহী- স্বতন্ত্র), শরিফ হাসান অনু (বিদ্রোহী-স্বতন্ত্র),অধ্যাপক একেএম আব্দুর রফিক ( বিদ্রোহী - স্বতন্ত্র), নাজনীন আলম, (বিদ্রোহী-স্বতন্ত্র), রমিজ উদ্দিন (স্বতন্ত্র) , মোরশেদুজ্জামান সেলিম ( বিদ্রোহী -স্বতন্ত্র), নজরুল ইসলাম ( জাকের পার্টি), মোস্তাফিজুর রহমান (জাতীয় পার্টি)।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে মোহিত উর রহমান শান্ত ( আ. লীগ ) দেলোয়ার হোসেন খান দুলু (স্বতন্ত্র), কামাল উদ্দিন ( জাকের পার্টি), আমিনুল হক শামীম ( বিদ্রোহী-স্বতন্ত্র), আবু মো: মুসা সরকার (জাতীয় পার্টি), সেলিম খান (বাংলাদেশ সুপ্রীম পার্টি), আব্দুল মান্না (বাংলাদেশ কংগ্রেস), দীপক চন্দ্র গুপ্ত (তৃণমূল বিএনপি), নজরুল ইসলাম চুন্নু (জাসদ),তরিকত ফেডারেশনের বিশ্বজিৎ ভাদুড়ি।

ময়মনসিংহ -৫ (মুক্তাগাছা) আব্দুল হাই আকন্দ (আ. লীগ), সালাহ উদ্দিন আহমেদ মুক্তি (জাতীয় পার্টি), এডভোকেট বদর উদ্দিন আহমেদ(বিদ্রোহী-স্বতন্ত্র), কৃষিবিদ মো. নজরুল ইসলাম (বিদ্রোহী- স্বতন্ত্র), ফয়জুর রহমান (স্বতন্ত্র), শাহীনুর আলম (কৃষক শ্রমিক জনতা লীগ), রফিকুল ইসলাম রবি( বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), আজহারুল ইসলাম(জাকের পার্টি), মো. সামান মিয়া (ন্যাশনাল পিপল্স পার্টি) ও মো. শামসুল আলম খান ( জাসদ)

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া ) মো. মোসলেম উদ্দিন এমপি ( আ. লীগ), মো. মাহফুজুর রহমান বাবুল (জাতীয় পার্টি), সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (জাসদ), এস এম দেলোয়ার হোসেন (জাকের পার্টি), মো. আব্দুল মালেক সরকার (বিদ্রোহী-স্বতন্ত্র) ড. আব্দুল মান্নান আকন্দ (বিদ্রাহী - স্বতন্ত্র), সেলিমা বেগম ( বিদ্রোহী -স্বতন্ত্র), ড. কে আর ইসলাম (স্বতন্ত্র), মো. জাহাঙ্গীর আলম খান (স্বতন্ত্র), অধ্যক্ষ এম এ রশিদ( কৃষক শ্রমিক জনতা লীগ)

মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে রুহুল আমীন মাদানী (আ. লীগ), আব্দুল মজিদ (জাতীয় পার্টি), এবিএম আনিছুজ্জামান (বিদ্রোহী-স্বতন্ত্র), আমিনুল হক শামীম (বিদ্রোহী-স্বতন্ত্র), হাবিবুর রহমান খান (স্বতন্ত্র), সোহেল রানা (জাকের পার্টি), আবুল মনসুর (স্বতন্ত্র), বাবুল মেকার (স্বতন্ত্র)।

ময়মনসিংহ - ৮ (ঈশ্বরগঞ্জ) আব্দুছ ছাত্তার (আ. লীগ), মাহমুদ হাসান সুমন (বিদ্রোহী-স্বতন্ত্র) ফখরুল ঈমাম (জাতীয় পার্টি), বদরুল আলম প্রদীপ( বিদ্রোহী- স্বতন্ত্র), খিজির আহম্মেদ খান (স্বতন্ত্র)।

ময়মনসিংহ - ৯ ( নান্দাইল ) মেজর জেনারেল (অব) আব্দু সালাম (আ. লীগ), আনোয়ারুলর আবেদিন খান তুহিন ( বিদ্রোহী- স্বতন্ত্র), আবু জুনায়েদ বিল্লাল (তৃণমূল বিএনপি), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন (জাসদ), হাসমত মাহমুদ তারিক (জাতীয় পার্টি), মো. শফিকুল ইসলাম (জাকের পার্টি)

ময়মনসিংহ - ১০ (গফরগাঁও) আসনে আসনে ফাহমী গোলন্দাজ বাবেল ( আ. লীগ) , মোঃ নাজমুল হক ( জাতীয় পার্টি) , দ্বীন ইসলাম (গণফ্রন্ট), মোহাম্মদ আনোয়ার হোসেন খান (জাকের পার্টি), কায়সার আহম্মেদ (বিদ্রোহী -স্বতন্ত্র)।

ময়মনসিংহ - ১১ ( ভালুকা) আসনে আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু (আ. লীগ), গোলাম মোস্তফা (বিদ্রোহী-স্বতন্ত্র), আলহাজ্ব এম এ ওয়াহেদ (বিদ্রোহী-স্বতন্ত্র), মো. হাফিজ উদ্দিন মাস্টার (জাতীয় পার্টি), মো. নাছির উদ্দিন (তৃণমূল বিএনপি), এবিএম জিয়া উদ্দিন (সুপ্রীম পার্টি), মো. কায়কোবাদ হোসেন (তরিকত ফেডারেশন), হাজী আবদুর রহমান (স্বতন্ত্র)।