ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের মশিউর নগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা তাঁরাকান্দি গামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে খুরশেদ আলম (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল ৮ ডিসেম্বর শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানাজায়। দূর্ঘটনায় নিহত খোরশেদ আলম মুক্তাগাছা থানাধীন খামারের বাজার এলাকার আব্দুল কদ্দুসের ছেলে বলে নিশ্চিত হয়েছে এলাকাবাসী । এদিকে রেলওয়ে জামালপুর থানাধীন মশিউর নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান। তিনি জানান মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত তবে মৃত্যুটি আত্মহত্যা নাকি দূর্ঘটনা তা তদন্ত করে দেখবে পুলিশ। স্থানীয়রা জানায়ন নিহত খোরশেদ আলম গত ৭ ডিসেম্বর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আত্মহত্যার সম্ভবনার কথা লিখে একটি পোস্ট করেছিলেন। নিহত খোরশেদ আলম ঢাকায় একটি গার্মেন্টেসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।