গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামীদেরকে গ্রেফতার করেন।
পুলিশ পরিদর্শক (নিঃ) মারফত আলী সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন নতুন বাজার এলাকা হইতে বিস্ফোরক মামলার আসামী ফিরোজ আল মামুন (৪০), মোঃ শহিদুল ইসলাম লিটন (৩৫), তারেক হাসান চৌধুরী (৩৬), মোঃ জাহাঙ্গীর আলম (৪০), মোঃ মুক্তার হোসেন (৩৮), আঃ রাজ্জাক মিলন (৫৪)দেরকে গ্রেফতার করা হয়।
ইহাছাও এসআই(নিঃ)দেবাশীষ সাহা, মনিরুজ্জামান, আলী আকবর, তানভীর আহম্মেদ, মনিতোষ মজুমদার, শামছুজ্জামান, এএসআই(নিঃ)হুমায়ুন কবির-২ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক পরিচালনা করিয়া ০৬টি জিআর ও ০২টি সিআর সহ মোট ০৮টি বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৬ জন। তারা হলেন মোঃ রনি মিয়া, ওয়াহিদ মুরাদ সানি, মোঃ শাহবুদ্দিন , মোঃ বাশার , মোঃ জাহাঙ্গীর মীর ও আঃ রাজ্জাক মিলন।
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন। তারা হলেন মো: রাজু মিয়া ও মোঃ জহিরুল ইসলাম।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়