গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, এসআই ফারুক আহম্মেদ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা এলাকা হইতে বিস্ফোরক মামলার আসামী কামরুজ্জামান (৬৫)কে গ্রেফতার করা হয়।
এসআই জোবায়ের খালিদ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন গলগন্ডা এলাকা হইতে অপহরন মামলার আসামী রিফাত হাসান শাওন (১৯), সাং-শংকরপুর খামারিয়া বাজার, থানা-মুক্তাগাছা, এপি/সাং-বেবি কটেছ জেল রোড গলগন্ডা, জনৈক এমএ ইলিয়াস সাহেব এর বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই আজগর আলী সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে অপহরন মামলার আসামী মোঃ সোহেল মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়।
এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন ভাটিকাশর এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী নুরুল আমিন @ লাল চান (২৮)কে গ্রেফতার করা হয়।
ইহাছাও এসআই(নিঃ)আরিফুল ইসলাম, এএসআই(নিঃ) মিজানুর রহমান, সুকান্ত দেবনাথ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক পরিচালনা করিয়া ০১টি জিআর ও ০২টি সিআর সহ মোট ০৩টি বডি তামিল করেন। তারা হলেন,মোঃ রাকিব হাসান বিপ্লব, মোঃ তারা মিয়া ও মোঃ কাজিম উদ্দিন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।