গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৪ জন আসামীদেরকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, এসআই (নিঃ) আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস মোড় এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী রাজন মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কাঠগোলা বাজারস্থ সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য আসামী মোঃ হাফিজুল ইসলাম @ বাবু (২২)কে গ্রেফতার করেন।
ইহাছাও এসআই(নিঃ) নিরুপম নাগ, এএসআই(নিঃ) হুমায়ুন কবির-২ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর ও ০১টি সিআর সাজা সহ মোট ০২টি বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ২কে গ্রেফতার করেন। তারা হলেন, কোহিনুর আক্তার @ দুখুনি (৩৬) ও মো: খলিলুর রহমান।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।