ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন বাঁশাটি ইউনিয়নের লাঙ্গলইল্যা গ্রামে আজ( ২৮ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা আনুমানিক ২ টার দিকে নতুন নির্মানাধীন সতরাশিয়া - মুক্তাগাছা ভাবকীর মূড় রাস্তায় ম্যাপে পড়া জৈনিক গোবিন্দ চন্দ্র দাস এর বসত বাড়ী ভাঙ্গার সময় শ্রমিক জিয়াউল হক (২২) পিতা - আঃ মালেক সাং - লাঙ্গলইল্যা, থাবা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ ঘরের ছাদ ভাঙ্গতে গেলে তার নিচে চাপাপড়ে। এসময় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দৌত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উল্লেখ্য যে স্থানীয় রাজমিস্ত্রী তাজুল ইসলাম তাকে দিয়ে কোনোরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করাচ্ছিলেন। এলাকাবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি মোবাইল ফোনে জানিয়ে লাশ দাফন করেছেন।