ময়মনসিংহ টু জামালপুর হাইওয়ে রাস্তায় জামালপুর সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকায় আজ ২ জানুয়ারী বিকাল ৪ টার দিকে জামালপুর কৃষি ব্যংকের সামনে বলুবাহী ট্রাকের সাথে একটি যাত্রীবাহী সি এন জি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সি এন জির ভিতরে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ২ জন গুরুতর আহত হয়। আহত ২ জনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৩ জনের লাশ জামালপুর সদর থানার অন্তর্গত নরুন্দী পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত হয়নি।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ।