গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) পলাশ কুমার রায়, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ এবং র্যাব-১৪, ময়মনসিংহ এর যৌথ অভিযানে কোতোয়ালী মডেল থানাথীন ভাটিকাশর (বাঘমারা) কাজী অফিস মোড়স্থ “হাজী বিরিয়ানী ” নামক বিরিয়ানী খাবারের দোকানে সামনে পাকা রাস্তার উপর এবং কৃষ্টপুর এলাকা হতে অপহরন মামলার আসামী মোঃ মোখলেসুর রহমান আলী @ গাড্ডু (২৪), মোঃ অলি উল্যাহ @ অলি (৩০) ও নুরুল আমিন ওরফেঅ লাল চাঁন(৩০)দেরকে গ্রেফতার করা হয়। আসামীদের নিকট হতে (১) একটি কালো রংয়ের পুরাতন oppo এন্ড্রোয়েড মোবাইল ফোন, যার সামনের টার্চ স্কিনের গ্লাস ফাটা, যাহার IMEI NO-864490042289791, IMEI NO-864490042289783, যার সিম নং-০১৮৪১-৫৭২৫২৮, যার মডেল নং- OPPO A5s, এবং ধৃত ০২নং আসামী মোঃ অলি উল্যাহ @ অলি (৩০) এর পরিহিত প্যান্টের বাম পকেট হইতে (২) একটি কালো রংয়ের itel কোম্পানীর পুরাতন বাটন মোবাইল ফোন, যাহার IMEI NO-352477682384262, IMEI NO-352477682384270, যার সিম নং-০১৩৩০-৪০০১৯৯ উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) নূরে আলম, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) আবু সায়েম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামীদের গ্রেফতার করেন।
আসামীদের নাম ঠিকানা নিম্নরূপ তারা হলেন মোঃ সোহেল(২১), জুলহাস উদ্দিন(২০) সজীব @ আকাশ (২৫), নুরুজ্জামান ওরফে টুটুল (৩২), রাকিব (২২) ও মোঃ নাজিম উদ্দিন (৪৯)।
এসআই (নিঃ) নুর মোহাম্মদ-২, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকা হতে দস্যুতা চেস্টা মামলার আসামী মোঃ অমিত হাসান(২২)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রফিকুল ইসলাম কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ শামীম মিয়া(৩৫)’কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর থানা এলাকা হতে ০১টি সিআর বডি তামিল করেন।আসামী হলেন, ইসমাইল হোসেন ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।