১৬ জানুয়ারি : ময়মনসিংহ মুক্তাগাছা ৫ আসনের নব নির্বাচিত সাংসদ কৃষিবিদ নজরুল ইসলামকে মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের ব্যানারে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকালে ৩ টায় মুক্তাগাছায় আর কে স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্কুল মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা সাংসদ নজরুল ইসলামকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতা ও সাধারণ জনগন পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ কৃষিবিদ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, সংসদ পত্নী, মশিউর রহমান মশি, দেবাশীষ বাপ্পী প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ও দলের নেতারা বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংগ সংগটনের নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে কৃষিবিদ নজরুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হন।