ময়মনসিংহ জেলা গোয়েন্দা সন্থা ডিবি'র এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ভালুকা পৌরসভাস্থ ০২নং ওয়ার্ড এর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে হোটেল সেভেন ষ্টার এর সামনে ফাঁকা জায়গায় হইতে ১৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকায় ০৮ (আট) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আসাদ (৪৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।