গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৬ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিত পাড়া সাকিনস্থ জনৈক জাহিদ হাসান এর ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী সোহেল হাসান ওরফে ধইন্যা(৩০)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আজগর আলী, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ইসলামী একাডেমী রোড সাকিনস্থ জনৈক মনির মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী কবির (২৩) ও তুহিন মিয়া (২৫)দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম মোড় সংলগ্ন রয়েল মিডিয়া কলেজের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী মেহেদী হাসান (২৮), মশিউর রহমান (২৬) ও আইন উদ্দিন (২৭)’দেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে চুরি মামলার আসামী নাজমুল হক (৩৫) ও মোঃ মিলন (৩০)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হতে ডাকাতির চেস্টা মামলার আসামী শান্ত (২৪)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন ময়নার মোড় এলাকা হতে ডাকাতির চেস্টা মামলার আসামী মোকসেদ (৩৫), মোঃ আল আমিন (২৬) ও মোঃ আল আমিন (২৫)দেরকে গ্রেফতার করা হয়।
ইছাড়াও এসআই(নিঃ)শুভ্র্র সাহা, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান, আবুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা ও ০২ টি সিআর বডি সহ মোট ০৪ বডি তামিল করেন।
সিআর সাজা পরোয়ানায় ০২ জন হলেন, মোঃ মাহবুবুল আলম ও শামীমা আক্তার। আর জি আর হলো, হারুন অর রশিদ , হারুন অর রশিদ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।