গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুণ্টি এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী পাপ্পু (৩২), মোঃ সোহান (২৫), ও মোঃ মহসিন মিয়া (২৯)দেরকে গ্রেফতার করা হয়।
ইছাড়াও এসআই(নিঃ)টিটু সরকার, শুভ্র সাহা, এএসআই(নিঃ)হুমায়ুন কবির-২, সাইফুল ইসলাম-২, সাজেদুল ইসলাম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর সাজা, ০২ টি জিআর, ০১টি সিআর সাজা, ০১টি সিআর বডি সহ মোট ০৫ বডি তামিল করেন।
জিআর সাজা পরোয়ানায় ০১ জন।তিনি হলেন সাব্বির হোসেন সোহান।
জিআর পরোয়ানায় ০২ জন। তারা হলেন রিফাত মিয়া ও মোঃ জসিম উদ্দিন (৩৭)।
সিআর সাজা পরোয়ানায় ০১ জন।তিনি হলেন মোঃ আঃ বাছেদ(৬০)
সিআর পরোয়ানায় ০১ জন। তিনি হলেন মোঃ ইদ্রিস আলী।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।