প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৪, ৬:০০ পি.এম
ময়মনসিংহ ৩ নং ফাড়ির এস আই আজগর রেঞ্জে শ্রেষ্ঠ পুরুস্কার পেলেন
ময়মনসিংহ জেলা শহরের ৩ নং ফাড়ি এলাকা একেবারেই অবহেলিত। শহরের এক প্রান্তে হওয়ায় অপরাধ প্রবনতা একটু বেশী। শহরের বাঘা বাঘা নেতাদের বাস এই এলাকায়। তদবির আর প্রভাব এর কারনে এখানে আইনের প্রয়োগ তেমন এক করা হয়ে উঠে না। অধিকাংশ শীর্ষ অপরাধীর বাস এই এলাকায়। এই ফাড়ি এলাকার কোন পুলিশ অফিসার জেলা কিংবা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি। কিন্তু অতীতের সকাল রেকর্ড ভেংগে এবার এস আই আজগর জেলা ও বিভাগের শ্রেষ্ঠত্ব পুরুস্কার পেয়েছেন। তিনি জেলা গোয়েন্দা সংস্থায় কর্মরত থাকা সময়েও একাধিকবার পুরুস্কৃত হন।
প্রাপ্ত তথ্যসূত্র বলছে, অপরাধ দমনে গ্রেফতারী পরোয়ানা তামিল, ছিনতাইকারী গ্রেফতার, মাদক উদ্ধার, মামলা তদন্ত রয়েছে তার গত ডিসেম্বর মাসে এস আই আজগরের সফলতা।
সদালাপী এস আই আজগর এজেলায় বিভিন্ন সময়ে সুনামের সাথে চাকুরী করেছেন। ইতি পূর্বে তিনি জামালপুর জেলায় কর্মরত ছিলেন।
দেশে করোনা কালিন সময়ে জেলা পুলিশের সাথে জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন। সেই সময়ে করোনা আক্রান্তে সহধর্মিণীকে হারান।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.