ময়মনসিংহের উদীয়মান সূর্য্য তরুণ ময়মনসিংহবাসীর তারুণ্যে উদ্ভাসিত কাছের মানুষ মাটি ও মানুষের সুখ দুঃখের প্রতীক মোহিতুর রহমান শান্ত এমপি কে একজন প্রতিমন্ত্রী নির্বাচিত করার জন্য মানণীয় প্রধানমন্ত্রী আপামর মানুষের জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন ময়মনসিংহবাসি।
মোহিতুর রহমান শান্ত এমপি কে মানণীয় প্রতিমন্ত্রীর আসন অলংকৃত করার উদাত্ত আহ্বান জানিয়ে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে ময়মনসিংহবাসি জানান বাংলাদেশ আওয়ামীলীগ তথা ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের অর্নিহিত নির্যাসের কাছে মোহিতুর রহমান শান্ত এমপি একজন সৃজনশীল পরিশ্রমি এবং পরিক্ষীত সৈনিক। এছাড়া পারিবারিকভাবে বাংলাদেশ আওয়ামীলীগও শান্ত পরিবারের কাছে অনেক …….
মোহিতুর রহমান শান্ত এমপির পিতা বীরমুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মানণীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বাংলাদেশ এবং মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি যোগ্য সন্মান রাখতে সক্ষম হয়েছেন। একাধিকবার কারাবরণকারী ময়মনসিংহের এই বীর ও ত্যাগী সন্তান অধ্যক্ষ মতিউর রহমান আওয়ামিলীগ ময়মনসিংহ জেলার সারাজীবনের এমপি ছিলেন।
মোহিতুর রহমান শান্ত এমপির পিতা ময়মনসিংহের এই বিশ্বস্ত অভিভাবক অধ্যক্ষ মতিউর রহমানের জন্য ময়মনসিংহবাসি গর্বিত। ময়মনসিংহের মানুষের প্রাণ অধ্যক্ষ মতিউর রহমানের জন্য এখনও কাঁদে।
তিনি জন্মে ছিলেন ময়মনসিংহে। সারাজীবন মন কে্ঁদেছে আওয়ামীলীগের জন্যে। তার দাফনও হয়েছে এই ময়মনসিংহের মাটিতেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানে অধ্যক্ষ মতিউর রহমানের জীবন কেটেছে শুধু আওয়ামী লীগের রাজনীতি করেই।
মোহিতুর রহমান শান্ত এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের যোগ্য সন্তান যোগ্য উত্তরাধিকারি।
শান্ত ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ছিলেন । এর আগে শান্ত ছিলেন যুবনেতা
গত ৭ জানুয়ারী ২০২৪ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে মোহিতুর রহমান শান্ত বিপুল ভোটে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হোন। পিতার উত্তরাধিকার ধরে রেখে পিতার সমান বজায় রেখে ময়মনসিংহের আবাল বৃদ্ধ বণিতার কাছে তার নিজের সন্মাণ অটুট রাখতে মোহিতুর রহমান শান্ত এমপি এখন বদ্ধপরিকর।
কী ভাবে ময়মনসিংহবাসির কল্যাণ হবে কিভাবে ময়মনসিংহের মানুষ তাদের অর্পিত সন্মান ধরে রাখবে। কেমন করে ময়মনসিংহ সুন্দর মহানগরী হবে চাঁদা বন্ধ হবে ক্রাইম স্পট গুলো স্টপ হয়ে যাবে -- সেই সব চিন্তা ছাপিয়ে মোহিতুর রহমান শান্ত এমপি এবং ময়মনসিংহ - এই দুয়ে মিলে এক হয়ে গেছেন।
জানাগেছে ইতোমধ্যেই তিনি ময়মনসিংহের সকল নেতিবাচক স্পট গুলো থেকে যে কোন চাঁদাবাজি বন্ধ ঘোষণা করেছেন। তার এই ঘোষণায় ময়মনসিংহের মানুষ আস্হা খুঁজে পেয়েছেন। তারা দোওয়া করছেন মোহিতুর রহমান শান্ত এমপির জন্যে।
তবে ময়মনসিংহবাসি আজ দুঃখ ভারাক্রান্ত।
দীর্ঘদিন যাবত ময়মনসিংহে কোন মন্ত্রী প্রতিমন্ত্রীর নেই। ময়মনসিংহ একটা বিশাল জেলা অথচ এই জেলাতে নিদেনপক্ষে একজন প্রতিমন্ত্রী থাকবেন না এটা দুঃখের সংবাদ।
ময়মনসিংহবাসি মনে করেন ময়মনসিংহের এনপি মোহিতুর রহমান শান্ত উজ্জ্বল তারুণের প্রতীক। তারুণ্যের উদ্দিপনায় তিনি ভরপুর। তার পুরো পরিবারটি আওয়ামী লীগের আদর্শে সারাটা জীবন অনুপ্রাণিত হয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি হয়ে থাকেন শান্ত পরিবারের আদর্শ তবে বঙ্গবন্ধু কণ্যা মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই পরিবারটিরই অনুপ্রেরণাদাত্রী।
ময়মনসিংহবাসি মনে করেন মোহিতুর রহমান শান্ত এমপিকে অন্ততপক্ষে একটি প্রতিমন্ত্রী পদে অলংকৃত করলে মাণনীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের কোন ব্যত্যয় ঘটবেনা বলেই ময়মনসিংহবাসি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। সেই সাথে ময়মনসিংহবাসি৷ এটাও উপলব্ধি করেন ময়মনসিংহের উন্নয়ন কর্মকান্ডে মোহিতুর রহমান শান্ত এমপি প্রতিমন্ত্রীর পদ অলংকৃত করলে ময়মনসিংহের উন্নয়ন আরও অধিক তরান্বিত হবে। এটা ময়মনসিংহবাসির দৃঢ় প্রত্যয়।
ময়মনসিংহের বর্ষিয়াণ সিটিজেনরা মনে করেন শান্তকে তারা শিশুকাল থেকেই দেখে আসছেন। তারা ভোটও দিয়েছেন নৌকায়। কারণ মোহিতুর রহমান শান্ত এমপি বর্ষিয়াণ নাগরিকদের আশা- ভরসার স্হান করে নিয়েছে।
সব পিতা যেমন চায় সন্তান তার থকেও বড় হোক তেমনি বর্ষিয়াণ নাগরিকরাও চান সকল গুণের সমন্বয়ে সততা আর কর্ম উদ্দীপনাায় মোহিতুর রহমান শান্ত এমপি তার পিতা কেও ছাড়িয়ে যান। এতে তার পিতার বিদেহী আত্না আরও বেশী শান্তি পাবে।
ময়মনসিংহবাসি একই প্রত্যাশা ব্যক্ত করে জানিয়েছেন তারা একজন কর্মদ্দোগী প্রাণপুরুষ প্রতিমন্ত্রী পদে দেখতে চান৷ এবং মোহিতুর রহমান শান্ত এমপি হচ্ছেন সেই প্রাণপুরুষ যিনি ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি সেখান থেকে আওয়ামী লীগের মূল ধারার রাজনীতি এবং এখন তিনি আওয়ামী লীগের একজন সন্মানিত এমপি।
সুতরাং প্রতিমন্ত্রী পদে মোহিতুর রহমান শান্ত এমপি র আর কোন বিকল্প আছে কি ? এই ময়মনসিংহ জেলায় ? ময়মনসিংহ বাসি মাণনীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এই আকুল অনরোধ রেখেছেন ।