প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৪, ৫:৫৮ পি.এম
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৫
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন রাঘবপুর পূর্বপাড়া সাকিনস্থ হারুন অর রশিদ, পিতামৃত-হযরত আলী এর মুদির দোকানের কাচা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোজাম্মেল ওরফে মোজা (৩৫)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) জহিরুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব রেলস্টেশনের প্রদান গেইটের সামনের ফাঁকা জায়গা হইতে অপহরন মামলার আসামী তাওহিদ কায়সার আলম ওরফে শিপলু(৩০)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) তানভীর আহম্মেদ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্স ও ট্রাফিক গোল-চত্বর এর মধ্যবর্তী পাকা রাস্তার উপর দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রিয়াজ হোসেন(২৩)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে একটি চাকু উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন শস্তুগঞ্জ (চায়না মোড়) টোলপ্লাজা হইতে আনুমানিক ১০০ গজ উত্তরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর হইতে বিশেষ ক্ষমতা মামলার আসামী মন্টু সরকার (৪৭) ও মোঃ শফিকুল ইসলাম (২৬) (ড্রাইভার)দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৭৮ বস্তা চিনি উদ্ধার করা হয়।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.