
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ০১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন গোয়ারী বিরুনিয়া মোড় সাকিনস্থ মোঃ ছিদ্দিক (৪০) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার পাশ হইতে ২৭ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ০১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৪০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২ টি মামলা আছে।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।